Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফর বাতিল করল ইসরাইল

প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফর বাতিল করল ইসরাইল

ইসরাইলি প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৫ মার্চ) জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাসের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবে ওয়াশিংটনের ভেটো না দেয়া যুক্তরাষ্ট্রের অবস্থানকে স্পষ্ট করে। এর থেকে স্পষ্ট বুঝা যায়, যুক্তরাষ্ট্র তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসেছে। এটি গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের উদ্যোগ ও ১৩০ বন্দীর মুক্তিকে বাধাগ্রস্ত করবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন অবস্থান পরিবর্তনের কারণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন যে ইসরাইলি প্রতিনিধিদল আর যুক্তরাষ্ট্র সফর করবে না।

সূত্র : ফোর্বস ও রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য