Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরপ্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারকদের পদত্যাগের দাবি

প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারকদের পদত্যাগের দাবি

প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিবৃন্দের পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এ দাবি তুলেছেন সমন্বয়ক আসিফ মাহমুদ।

পোস্টে তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিচারবিভাগে এখনো আগের সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করা বিচারপতিরা বিচরণ করছেন। আমরা শুনতে পেলাম, অভ্যুত্থানের আগে আমাদের যেভাবে আদালতের নামে টালবাহানা করা হতো, ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র-জনতার সরকার ব্যাহত করার প্রচেষ্টা চলমান।

তিনি আরও বলেন, আমরা অচিরেই প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিবৃন্দের অপসারণ দাবি করছি। অনতিবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিদের উক্ত শুন্য পদসমূহে নিয়োগ করে দেশে ছাত্র-জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করা হোক। আশা করব সকালের মধ্যেই বিচারপতিগণ স্বেচ্ছায় পদত্যাগ করবেন। অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।

এ ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিচারবিভাগকে স্বাধীন ও কার্যকর ভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পলিসি বাস্তবায়ন করার আহ্বান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য