Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসাপ্রশ্ন-: আহলুস-সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ বিরোধী মানহাজসমূহ থেকে সতর্ক করা কি ওয়াজিব?

প্রশ্ন-: আহলুস-সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ বিরোধী মানহাজসমূহ থেকে সতর্ক করা কি ওয়াজিব?

উত্তর : জ্বী, আহলুস-সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ বিরোধী মানহাজ সমূহ থেকে সতর্ক করা ওয়াজিব।[1] এটা আল্লাহর জন্য, তার রসূলের জন্য, মুসলিম নেতাদের জন্য এবং সাধারণ মুসলিমদের জন্য কল্যাণ কামনার অন্তর্ভুক্ত।

আমরা অনিষ্টকর লোক ও ইসলামী মানহাজ বিরোধী মানহাজ ওয়ালাদের থেকে সতর্ক করব। মানুষের নিকট এই বিষয়াবলির ক্ষতিকর দিক বর্ণনা করব এবং তাদেরকে কুরআন-সুন্নাহ আঁকড়ে ধরার জন্য উদ্বুদ্ধ করব। এ কাজ করা ওয়াজিব। আহলুল ইলম বা আলিমদের কিছু সংখ্যকের উপর ওয়াজিব হলো মুক্তির জন্য সঠিক শারঈ পথ জনগণের জন্য স্পষ্ট করে দেয়ার কাজে আত্মনিয়োগ করা।


[1]. এটাই সালাফদের মানহাজ। সালাফে সালেহীন (রহ.) গণ কুরআন-সুন্নাহ বিরোধী মানহাজ ওয়ালাদের থেকে সতর্ক করার ব্যাপারে খুবই কঠোর ছিলেন। শুধু তাই নয় যারা ভ্রান্ত মানহাজের অনুসারীদের প্রশংসা করত অথবা তাদের বই-পুস্তককে মূল্যবান মনে করত তাদেরকে তাড়িয়ে দিতেন।

শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমীয়া (রহ.) বলেন, ‘তাদের সাথে যারা সম্পৃক্ত হবে, তাদের পক্ষে ওকালতি করবে, তাদের প্রশংসা করবে, তাদের বই-পুস্তককে সম্মান করবে, তাদের সমালোচনা করাকে অপছন্দ করবে, তাদের পক্ষে ওযর আপত্তি পেশ করবে যে ওযর আপত্তি বা কথাগুলো একমাত্র মূর্খ ও মুনাফিকই বলে থাকে তাদেরকে শাস্তি দেওয়া অত্যবশ্যক। এমনকি যার তাদের অবস্থার কথা অবগত হয়েও তাদের বিরুদ্ধে সাহায্য করবে না তাদেরকেও শাস্তি দেওয়া ওয়াজিব; কেননা তাদের মুকাবিলা করা একটি বড় ওয়াজিব’ (মাজমূ‘উল ফাতওয়া ২/১৩২)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য