Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসাপ্রশ্ন : ওযূতে ঘাড় মাসাহ করলে ওযূ বাতিল হয়ে যাবে কি?

প্রশ্ন : ওযূতে ঘাড় মাসাহ করলে ওযূ বাতিল হয়ে যাবে কি?

উত্তর : ওযূতে ঘাড় মাসাহ করা সুন্নাতও নয়, মুস্তাহাবও নয়।  কারণ এর স্বপক্ষে কোন ছহীহ দলীল নেই (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১০/১০২)। আবূদাঊদে এ সম্পর্কে যে হাদীছ বর্ণিত হয়েছে, তা যঈফ (আবূদাঊদ হা/১৩২, সিলসিলা যঈফাহ হা/৬৯-এর আলোচনা দ্রঃ)। ইমাম নববী (রহঃ) বলেন, এটি সুন্নাত বা মুস্তাহাব নয়। আর এটিই সঠিক মত (আল-মাজমূ‘ ১/৪৬৪)। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ওযূতে ঘাড় মাসাহ করার ব্যাপারে রাসূল (ছাঃ) থেকে বিশুদ্ধ সূত্রে কোন হাদীছ বর্ণিত হয়নি (মাজমূূঊল ফাতাওয়া ২১/১২৭)। হাফেয ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন, ‘ঘাড় মাসাহ-এর ব্যাপারে রাসূল (ছাঃ) হ’তে কোন ছহীহ হাদীছ নেই’ (যাদুল মা‘আদ ১/১৮৭)। উল্লেখ্য যে, ‘যে ব্যক্তি ওযূতে ঘাড় মাসাহ করবে, ক্বিয়ামতের দিন তার গলায় বেড়ী পরানো হবে না’ বলে যে হাদীছ বলা হয়ে থাকে, সেটি মওযূ‘ বা জাল (আলবানী, সিলসিলা যঈফাহ হা/৭৪৪)। এক্ষণে যে ব্যক্তি ভিত্তিহীন জানার পরেও এর উপর আমল করবে তার ওযূ ত্রুটিপূর্ণ হবে এবং সে গুনাহগার হবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ২৩/৭)

প্রশ্নকারী : গোলাম রাবিব, বরিশাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য