Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসাপ্রশ্ন: কোন বিষয় দিয়ে দাওয়াতি কাজ শুরু করা অপরিহার্য তা নিয়ে এখানের...

প্রশ্ন: কোন বিষয় দিয়ে দাওয়াতি কাজ শুরু করা অপরিহার্য তা নিয়ে এখানের ইসলামী দলগুলো পরস্পর মতভেদ করছে। সেটা কি রাজনৈতিক দিক, নাকি আকিদা, নাকি আখলাক? আপনারা কোন বিষয় দিয়ে দাওয়াতী কাজ শুরু করাকে উচিত মনে করেন।

 শরিয়তের বিধান হচ্ছে- আকিদা দিয়ে দাওয়াতি কাজ শুরু করা। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিদা দিয়ে দাওয়াতি কাজ শুরু করেছিলেন এবং অন্যান্য রাসূলগণ আকিদা দিয়ে দাওয়াতি কাজ শুরু করেছেন। এর দলীল হচ্ছে- মুআয (রাঃ) এর হাদিস। (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন: “তুমি অচিরেই আহলে কিতাব সম্প্রদায়ের কাছে যাবে। তাদের কাছে যাওয়ার পর তাদেরকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ-কোন সত্য উপাস্য নেই – আল্লাহ ছাড়া। মুহাম্মদ আল্লাহর রাসূল (বার্তাবাহক)’ এই সাক্ষ্য প্রদানের প্রতি আহ্বান জানাবে। যদি তারা তোমার এই দাওয়াতে সাড়া দেয় তাহলে তাদেরকে জানাবে যে, আল্লাহ দিনরাতে তাদের উপর পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন। যদি তারা তোমার এ দাওয়াতে সাড়া দেয় তাহলে তাদেরকে জানাও যে, আল্লাহ তাদের উপর যাকাত প্রদান করা ফরয করেছেন। সেটা তাদের মধ্যে যারা ধনী তাদের কাছ থেকে আদায় করা হবে এবং তাদের মধ্যে যারা গরীব তাদের মাঝে বণ্টন করা হবে। যদি তারা তোমার এ দাওয়াতে সাড়া দেয় তাহলে সাবধান তুমি তাদের উত্তম মালগুলো (যাকাত হিসেবে) নিয়ে নিও না। আর মজলুমের বদদোয়াকে ভয় কর। মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোন পর্দা নেই।”

দাওয়াতের টার্গেটকৃত শ্রেণী যদি কাফের হয় তাদের ক্ষেত্রে এ পদ্ধতিটি প্রযোজ্য। আর দাওয়াতের টার্গেটকৃত শ্রেণী যদি মুসলমান হয় তাহলে দ্বীনের যে বিষয়গুলো তারা জানে না অথবা যে বিষয়গুলোতে তারা অবহেলা করে সে বিষয়গুলো তাদেরকে জানাতে হবে। এ ক্ষেত্রে গুরুত্বের বিবেচনা থেকে ক্রমধারা অবলম্বন করতে হবে।
ফাতাওয়াল্‌ লাজনাহ দায়িমা (ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়াসমগ্র) (১২/২৩৮)

http://islamqa.info/bn/10261

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য