Wednesday, July 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসাপ্রশ্ন: জামাআত শেষ হয়ে গেলে একই মসজিদে কী দ্বিতীয় জামাত করা জায়েয...

প্রশ্ন: জামাআত শেষ হয়ে গেলে একই মসজিদে কী দ্বিতীয় জামাত করা জায়েয হবে?

হ্যাঁ, তা জায়েয। একবার রাসূলুল্লাহ (স.) এক লোককে একাকী সালাত আদায় করতে দেখে বললেন, এ লোকটিকে সদাকাহ করার মতো কি তোমাদের মধ্যে কেউ নেই? যে তার সাথে দাঁড়িয়ে তাকে জামাআতে সালাত আদায় করার সুযোগ করে দেবে? (আবু দাউদ: ৫৭৪) এ হাদীস দ্বারা বুঝানো হয়েছে, যেকোন মসজিদেই প্রয়োজনে আবার দ্বিতীয় জামাত করা যায় এবং এর মধ্যে জামাআতের সাওয়াবও পাওয়া যায়। মক্কা ও মদীনার মসজিদগুলোতে এ আমল চালু আছে। তাছাড়া রাস্তার পাশে ও বাজার-বন্দরে লোকজনের চলাচল সর্বক্ষণ থাকার কারণে দ্বিতীয়, তৃতীয় জামাআত আরো প্রয়োজন। তবে দ্বিতীয় জামাআত ধরার ইচ্ছায় প্রথম জামাআত ধরতে কেউ যেন ঢিলেমি না করে। উল্লেখ্য যে, যারা প্রথম জামাত ধরতে পারল না, শুধু তারাই দ্বিতীয় বা তৃতীয় জামাত করবে। আর যে জামাআতে লোক বেশি হবে সে জামাআতের সাওয়াবও বেশি। (আবু দাউদ: ৫৫৪)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য