Sunday, August 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করা হচ্ছে, জানালেন c...

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করা হচ্ছে, জানালেন c ববি হাজ্জাজ

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, সরকার ক্রীড়া শিক্ষাকে আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করতে যাচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল শেখায় না, বরং একজন মানুষকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা অর্জনে সহায়তা করে। তাঁর ভাষায়, একজন শিক্ষার্থী যখন নিজের ওপর আস্থা অর্জন করে, তখন সে সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা এবং মার্শাল আর্টের প্রসার অপরিহার্য। এ লক্ষ্যেই দেশের কারাতে সংগঠনগুলোর প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে। সরকার এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে নিজের কারাতে জীবনের শুরুর দিনের স্মৃতিও তুলে ধরেন ববি হাজ্জাজ। তিনি জানান, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়েই তাঁর এই যাত্রার সূচনা। সে সময়ের অনুশীলন, সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্ব এবং বিভিন্ন ব্রেকিং ও কারাতে প্রদর্শনীর স্মৃতি আজও তাঁকে অনুপ্রাণিত করে। বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা দেখে তিন দশকেরও বেশি সময় আগের সেই দিনগুলোর স্মৃতি নতুন করে ফিরে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
সুত্রঃ যুগান্তর 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য