Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকফিলিস্তিনিদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ

ফিলিস্তিনিদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, গাজ্জা যুদ্ধের ভিকটিমদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ।

তিনি বলেন, জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান কাজ করা বন্ধ করে দিয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিমের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

তিনি বলেন, গাজ্জা উপত্যকায় এতদিন ধরে চলতে থাকা গণহত্যা কে মেনে নিতে পারে?

জাতিসংঘ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অকার্যকর উল্লেখ করে তিনি আরও বলেন, যেসব বহুপাক্ষিক প্রতিষ্ঠান এসব ঘটনা প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছিল, তারা কাজ করা বন্ধ করে দিয়েছে।

সূত্র: এআরওয়াই নিউজ

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য