Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকফিলিস্তিনিদের স্বার্থ রক্ষায় আপোষহীন হামাস

ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষায় আপোষহীন হামাস

ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষায় আপোষহীন অবস্থানে অটল হামাস। তারা শুধু কথাবার্তায় সীমাবদ্ধ নয়, বরং গাজ্জা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, বন্দি মুক্তি, অবরোধ প্রত্যাহার ও সীমান্ত খুলে দেওয়াসহ স্পষ্ট বাস্তব পদক্ষেপ চায়। হামাস স্পষ্ট করে বলেছে, ফিলিস্তিনিদের মৌলিক দাবি পূরণ না হলে কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। এই অবস্থান আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তাদের আপোষহীনতা এবং ফিলিস্তিনিদের ইচ্ছার প্রতি অটল প্রতিশ্রুতি প্রদর্শন করে।

হামাস নেতা ওসামা হামদান বলেন বলেন, গাজ্জায় চলমান যুদ্ধের অবসানে ইসরাইলি বন্দিমুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য শুধু একটি ধারণা, প্রকৃত প্রস্তাব নয়।

কাতার ভিত্তিক সংবামাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ওসামা হামদান বলেন, হামাস কেবল ইতিবাচক কথাবার্তা নয়, বরং যুদ্ধ বন্ধ ও ইসরাইলি সেনা প্রত্যাহারের জন্য স্পষ্ট রাজনৈতিক প্রস্তাব ও বাস্তব পদক্ষেপ দেখতে চায়।

তিনি বলেন, যেকোনো প্রস্তাব যদি ফিলিস্তিনিদের দাবিগুলো মেটাতে পারে এবং তা স্পষ্টভাবে উপস্থাপন করা হয়, হামাস তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

তিনি আরও বলেন, হামাস ইতিমধ্যে একটি বিস্তৃত যুদ্ধ সমাপ্তি চুক্তি পেশ করেছে, যাতে গাজ্জা থেকে ইসরাইলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার, ফিলিস্তিনি বন্দিমুক্তি, অবরোধ প্রত্যাহার, সীমান্ত খুলে দেওয়া ও পুনর্গঠন অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাম্পের প্রতি হামাস নেতার আহ্বান, তিনি যেন ইসরাইল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করেন, যিনি পূর্ববর্তী যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তিগুলো (২০২৩ সালের নভেম্বরে ও ২০২৫ সালের জানুয়ারিতে) প্রত্যাখ্যান করেছিলেন।

হামদান আরও বলেন, আন্তর্জাতিক জনমত এখন ইসরাইলের ওপরও চাপ সৃষ্টি করছে। তার ভাষায়, ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে চূর্ণ করা অসম্ভব। তারা কখনই আত্মসমর্পণের পতাকা উত্তোলন করবে না।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য