Monday, August 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে মো. সাঈদ হামাইল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এসময় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণে আরও ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিন ইহুদি দখলদারদের আগ্রাসন ও অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে পশ্চিমতীরের নাবলুস, কালকিলিয়া ও রামাল্লাহ শহরে বিক্ষোভ মিছিল বের করেন ফিলিস্তিনিরা। এসময় তাদের ওপর বিনা উসকানিকে গুলিবর্ষণ, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে ইসরায়েলি বাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, গুরুতর আহত ৬ ফিলিস্তিনিকে নাবলুসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীরে মোট ১৬৪টি অবৈধ ইহুদি বসতি এবং ১১৬টি ইসরায়েল চেকপোস্ট আছে। এসব চেকপোস্টে প্রতিনিয়তই ফিলিস্তিনিদের হেনস্থা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য