Monday, June 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনি নির্বাচনে হামাসের বিজয়ের সম্ভাবনা, উদ্বিগ্ন ইসরাইল ও আমেরিকা

ফিলিস্তিনি নির্বাচনে হামাসের বিজয়ের সম্ভাবনা, উদ্বিগ্ন ইসরাইল ও আমেরিকা

ফিলিস্তিনে আগামী মে মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সম্ভাব্য বিজয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা ও ইসরাইল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে টেলিফোন আলাপে এই উদ্বেগ প্রকাশ করেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও একইভাবে উদ্বেগ প্রকাশ করেন। ইসরাইলের ওয়ালা নিউজ ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে রাশিয়া টুডে এ খবর দিয়েছে।

টেলিফোন আলাপে ইসরাইল ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলনের মধ্যে মারাত্মক রকমের বিভক্তির কারণে গাজা ভিত্তিক হামাস মে মাসের নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ আমলে নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদেরকে অবশ্যই সহিংসতা বন্ধ করতে হবে, ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে এবং আগে যে সমস্ত চুক্তি হয়েছে তার প্রতি সম্মান জানাতে হবে। একইসাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন যে, আমেরিকা বিশ্বাস করে ফিলিস্তিনিদের একইরকম স্বাধীনতা, নিরাপত্তা, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চার অধিকার থাকা উচিত।

ইসরাইলের সমস্ত আগ্রাসী নীতির প্রতি অন্ধ সমর্থন দেয়ার পরও আমেরিকার পক্ষ থেকে এই বক্তব্য দেয়া হলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যকে পর্যবেক্ষকরা হাস্যকর বলে মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য