Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকফিলিস্তিনি শ্রমিকের খামারে হামলা চালিয়ে ১৫০ ভেড়া লুটে নিয়ে গেল ইসরাইলিরা

ফিলিস্তিনি শ্রমিকের খামারে হামলা চালিয়ে ১৫০ ভেড়া লুটে নিয়ে গেল ইসরাইলিরা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা অব্যাহত রেখেছে ইহুদিবাদী দখলদার ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে রামাল্লাহ শহরের পূর্বে একটি ফিলিস্তিনি ভেড়ার খামারে হামলা চালিয়ে ফিলিস্তিনি শ্রমিকদের মারধর এবং প্রায় ১৫০টি ভেড়া লুট নিয়ে যায়।

স্থানীয় সূত্রের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, অবৈধ বসতি স্থাপনকারীরা রামাল্লাহর পূর্বাঞ্চলের দেইর দিবওয়ান শহরে হানা দেয়। তারা জোরপূর্বক খামারে প্রবেশ করে সেখানে কর্মরত দুই শ্রমিককে মারধর করে এবং পরে ভেড়াগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ কর।

স্থানীয় সূত্র জানিয়েছে, দেইর দিবওয়ান শহরটি দীর্ঘদিন ধরেই চরমপন্থি অবৈধ বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর আগেও সেখানে ভেড়া চুরি, যানবাহন ও দোকানে অগ্নিসংযোগ এবং ফিলিস্তিনিদের ওপর সরাসরি হামলার একাধিক ঘটনা ঘটেছে। বর্তমানে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে প্রায় ৭ লাখ ৫০ হাজার অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী বসবাস করছে। এর মধ্যে শুধু পূর্ব জেরুজালেমেই প্রায় ২ লাখ ৫০ হাজার বসতি স্থাপনকারী রয়েছে। তারা প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে জমি ও বসতভিটা ছাড়তে বাধ্য করে।

ফিলিস্তিনি সরকারি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, গত নভেম্বর মাসেই অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণ ও তাদের সম্পদে ৬২১টি হামলা চালিয়েছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়। এসময়ে প্রায় ১১ হাজার আহত এবং ২১ হাজারের বেশি মানুষকে আটক করা হয়।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য