Thursday, July 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনি সাংবাদিকদের ইসরাইলি নিপীড়নের শিকার

ফিলিস্তিনি সাংবাদিকদের ইসরাইলি নিপীড়নের শিকার

ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মার্গ্রেট অকেন বলেন, ফিলিস্তিনি সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করায় ইসরাইলের দ্বারা নিপীড়নের শিকার হচ্ছেন। মঙ্গলবার তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

ইউরো-মেড মনিটর ও আরএসএফ আয়োজিত ওয়েবিনারে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মার্গ্রেট অকেন বলেন, এ বিষয়টা খুবই পরিষ্কার যে ফিলিস্তিনি সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার সময় (ইসরাইলের দ্বারা) নিপীড়নের শিকার হন। এটা গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর ইসরাইলের নির্মম সহিংসতা। ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের নির্মম আচরণ ইসরাইলি বর্ণবাদ ও দখলদারিত্বের অন্তর্ভুক্ত।

তিনি আরো বলেন, এ বিষয়টাও খুব পরিস্কার যে ইসরাইলের এমন আচরণের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না ইউরোপীয় দেশগুলো। এর মাধ্যম তারা তাদের দ্বায়িত্বকে অবহেলা করছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য