Saturday, July 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফের যুদ্ধের আশঙ্কা! পশ্চিম তীরে ইসরাইলের হামলায় নিহত ৩

ফের যুদ্ধের আশঙ্কা! পশ্চিম তীরে ইসরাইলের হামলায় নিহত ৩

ফের বাজতে চলেছে যুদ্ধের ডঙ্কা! এবার পশ্চিম তীরে ভয়াবহ হামলা চালাল ইসরাইলের সেনাবাহিনী। সোমবারের এই ঘটনায় তিনজন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২৪ জন।


সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, সোমবার অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে (পশ্চিম তীর) অভিযান চালায় ইসরাইলের বাহিনী। জেনিন অঞ্চলে এই অভিযানে প্রাণ হারান তিনজন। ফিলিস্তিনের স্বাস্থ্যদপ্তর হামলার কথা স্বীকার করলেও নিহত ও আহতদের পরিচয় জানায়নি। জেনিনের ডেপুটি গভর্নর, কামাল আবু-আল-রাব এএফপিকে জানিয়েছেন, স্থানীয় সময়ে ভোর ৪টা নাগাদ ইসরাইলী সেনা অভিযান শুরু করে। প্রথমে জেনিনের শরণার্থী শিবিরে আক্রমণ হয়। এরপর নামাজ শেষ হওয়ার পরই তারা শহরে হামলা চালায়। সেই সময় সেখানে প্রচুর সংখ্যায় মানুষ উপস্থিত ছিলেন।

এএফপির তরফ থেকে ইসরাইলী সেনার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ওয়েস্ট ব্যাঙ্কে অভিযান নিয়ে কোনও তথ্য দেয়নি। সংবাদসংস্থার এক চিত্র সাংবাদিক জানান, জেনিনে সকাল ৮টা ৪০মিনিট পর্যন্ত হামলা চলে।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে ছ’দিনের যুদ্ধের (সিক্স ডে ওয়ার) পর থেকেই ইসরাইল ওয়েস্ট ব্যাঙ্ক দখল করে নেয় ইসরাইল। তারপর থেকেই সংঘাত আরও বেড়ে যায়। অধিকৃত এলাকায় একের পর এক অভিযান চালায় তেল আভিভ। বলে রাখা ভাল, ওই অঞ্চলগুলি নামমাত্রই প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস প্রশাসনের নিয়ন্ত্রণে। এএফপির এক পরিসংখ্যান মতে, চলতি বছর এখনও পর্যন্ত ইসরাইল-ফিলিস্তিনের লড়াইয়ে নিহত হয়েছেন ১৬১জন ফিলিস্তিনির। প্রাণ হারিয়েছেন ২১ জন ইসরাইলীও। সূত্র: এএফপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য