Friday, April 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবেখবরফোন করে নেতানিয়াহুকে অটল সমর্থন জানালেন বাইডেন

ফোন করে নেতানিয়াহুকে অটল সমর্থন জানালেন বাইডেন

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে ইসরাইলের প্রতি ‘লৌহবর্মভূষিত’ সমর্থন জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানে ইসরাইলি হামলার শঙ্কার মধ্যে দুজনের মধ্যে এই ফোনালাপ হলো।

হোয়াইট হাউস বলেছে, ২১ আগস্টের পর এ ছিল তাদের মধ্যকার প্রথম ফোনালাপ। এতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও যোগ দেন। বুধবারের এই ফোনালাপ ৩০ মিনিট স্থায়ী হয়।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ইসরাইলের নিরাপত্তার প্রতি লৌহবর্মভূষিত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ১ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছেন।’

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জ্যাঁ-পিয়ের এর আগে জানিয়েছিলেন, বাইডেন-নেতানিয়াহু আলোচনা ছিল ‌’দ্ব্যর্থহীন’ এবং ‘ফলপ্রসূ’।

তিনি বলেন, বাইডেন ও নেতানিয়াহু ইরানের সাথে সঙ্ঘাতের বিষয় নিয়ে আলোচনা করেন। তবে তিনি বিস্তারিত জানাননি।

এ দিকে ইসরাইল গাজা ও লেবাননে তার সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ইসরাইল মনে করে, এটি হচ্ছে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ।

ইসরাইল ও ইরানের পক্ষের আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে এক বছরব্যাপী সংঘাতের মারাত্মকভাবে পাওয়ার প্রেক্ষাপটে ইরান ১ অক্টোবর ইসরাইলের ওপর প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপপ করে। ইসরাইল কিভাবে এই হামলার পাল্টা জবাব দেবে সেটি ইসরায়েল বিবেচনা করে আসছিল।

বাইডেন বলেছেন, ইরানের পরমাণু ক্ষেত্রগুলিতে তিনি ইসরাইলি আক্রমণকে সমর্থন করবেন না।

এ দিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বুধবার বলেন, গাজার উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে রাতভর ইসরাইলি আক্রমণে কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন।

গাজা ভূখণ্ডের মধ্যাঞ্চলে নুসেইরাত ও বুরুইয়িজি শরণার্থী শিবিরগুলোতে এবং গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি আক্রমণ আঘাত হানে।

বুধবার ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে হামাস গ্রুপের সদস্যদের লক্ষ্য করে তারা গাজায় আকাশ ও স্থলে আক্রমণ চালিয়েছে।

জাতিসঙ্ঘ বলেছে যে এই লড়াই ও বার বার ফিলিস্তিনিদের সরে যাবার ইসরাইলের নির্দেশের পর ফিলিস্তিনি অসামরিক লোকজনের আর কোথাও যাবার জায়গা নেই।

জাতিসঙ্ঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক মাধ্যম এক্সে বলেছেন, কম পক্ষে চার লাখ লোক গাজার উত্তরাঞ্চলে আটকা পড়ে আছে। লাজারিনি বলেন, বহু লোক স্থান ত্যাগ করার নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছেন, ‘কারণ তারা জানেন, তাদের জন্য গাজায় কোথাও নিরাপদ কোনো স্থান নেই।’ তিনি বলেন, ‘মৌলিক কোন কিছুর সরবরাহ হচ্ছে না বলে, খাদ্যভাব গভীরভাবে সর্বত্র ছড়িয়ে পড়ছে।’

বুধবার ইসরাইলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে নতুন করে বিমান ও স্থল অভিযান চালিয়েছে এবং জানিয়েছে যে মঙ্গল ও বুধবার লড়াইয়ে তাদের তিনজন সদস্য আহত হয়েছে।

হিজবুল্লাহ ইসরাইলে গোলা নিক্ষেপ করলে ইসাইলের উত্তরাঞ্চলে বিমান আক্রমণের সাইরেন বেজে ওঠে।

সূত্র : ভিওএ এবং অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য