Friday, July 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নারীসহ নিহত ৩

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নারীসহ নিহত ৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার রামেরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হাসিনা বেগম।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পটুয়াখালি সদর উপজেলার মনিরুল ইসলাম তালুকদার, মাঠবারিয়া উপজেলার তুসখালি ইউনিয়নের জহিরুল ইসলাম ও ইটকানিয়া গ্রামের মফিজুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্র ট-১৮-৪২৮৯) চাকা নষ্ট হয়ে গেলে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার রামের খোলা এলাকায় ট্রাকটি থামিয়ে রাখে চালক। অপরদিকে কুয়াকাটা থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহন ঢাকা মেট্রো ব-১৪-৭৩২৫ গাড়িটি পেছন থেকে সজরে ধাক্কা দিলে গাড়িটির বাম পাশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় সাতজন গুরুতর আহতসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।

ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজ রিবেন বলেন, রাতে দুর্ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথেই শ্রীনগর ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট এবং সিরাজদিখান ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। সাতজন গুরুতর আহত ব্যক্তিকে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। এছাড়া ঘটনাস্থল থেকে নিহত তিনজনকে উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।

হাইওয়ে সার্কেল নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী বলেন, রাত সাড়ে ৩টার দিকে ট্রাকের পিছনের দু’টি চাকা বাস্ট হয়। তারা ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিল এমন সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকটির পিছনে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই বাসে থাকা তিনজন যাত্রী মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য