Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবনানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বনানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে একজন নারী পোশাকশ্রমিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুর জেরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বনানী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

সোমবার (১০ মার্চ) গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে। 

গুলশান ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, বনানীতে সকাল আনুমানিক ৬টার দিকে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এক নারী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবে, কোন পরিবহন দুর্ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে গার্মেন্টসকর্মীরা সড়ক অবরোধ করছেন। ইনকামিং ও আউটগোইং উভয় দিকের রাস্তা বন্ধ করে দেওয়ায় যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে, যান চলাচল সচল রাখতে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দেওয়া হয়েছে। গুলশান-২, গুলশান-১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং একই পথে আউটগোয়িং চলাচলের ব্যবস্থা করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য