Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবর্তমান শাসকদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে কথোপকথন!

বর্তমান শাসকদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে কথোপকথন!

১) শাসক জালেম হলে আমরা কিভাবে তার থেকে রেহাই পাব??

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে তার শাসকের কাছে থেকে অপছন্দনীয় কিছু দেখে সে যেন ধৈর্য ধরে।” -(বুখারী/৩৮৭০)


২) কিন্তু সে তো শরীয়ত মোতাবেক শাসন করে না!!
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমার পরে এমন কিছু শাসক হবে যারা না আমার হেদায়াত মানবে আর না আমার সুন্নাত। আর তাদের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা মানব দেহে শয়তানের অন্তর লালন করবে।” আমি বললাম: হে আল্লাহর রাসূল, এরকম সময়ে আমি কি করব?? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তুমি শাসকের কথা শুনবে ও মানবে, যদিও সে তোমাকে মেরে তোমার সম্পদ দখল করে নেয়। তথাপিও তুমি তার আনুগত্য করবে।” -(মুসলিম/১৮৪৭)


৩) শাসক তো আমার সবকিছু নিয়ে নিল!!আমাকে সে কষ্ট দিচ্ছে!!
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তুমি শাসকের কথা শুনবে ও মানবে, যদিও সে তোমাকে মেরে তোমার সম্পদ দখল করে নেয়। তথাপিও তুমি তার আনুগত্য করবে।” -(মুসলিম/১৮৪৭)


৪) কিন্তু সে তো আমাদের সবকিছু নিয়ে জুলুম করছে, আমাদের বঞ্চিত করছে ?!!
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তাদের হক তোমরা ঠিক ঠিক দাও আর তোমাদের হক আল্লাহর কাছে চাও!” -(বুখারী/৩৬০৩)

৫) আচ্ছা সে যদি আমাকে আল্লাহর অবাধ্যতামূলক কোনো কাজ করার কথা বলে??
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “আল্লাহর আনুগত্য মূলক বিষয়েই কেবল অনুসরণ।” -(বুখারী/৭২৫৭)


৬) আমি যদি তাকে উপদেশ দিতে চাই ??
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “যে শাসককে উপদেশ দিতে চায়, সে যেন প্রকাশ্যে না বলে বরং তার হাত ধরে গোপনে বলে। গ্রহণ করলে তো হলোই, না হলে সে তার দায়িত্ব পালন করেছে।” -(কিতাবুস সুন্নাহ/১০৯৭; ছহীহ)


৭) গোপনে উপদেশ দেয়ার সময় সে যদি আমাকে হত্যা করে??
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “শ্রেষ্ঠ শহীদ হলো: হামযা বিন আব্দুল মুত্তালিব এবং ঐ ব্যক্তি যে শাসককে ভালো-মন্দের উপদেশ দিল আর শাসক তাকে হত্যা করে দিল।” -(হাকেম, ৩/২১৫; সিলসিলাহ ছহীহাহ/৩৭৪)


৮) আর আমাকে যদি হত্যা না করে??
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “সর্বোত্তম জিহাদ হলো, জালেম শাসকের সামনে হক কথা বলা।” -(আবূ দাঊদ/৪৩৪৪; ছহীহ)


৯) আমি প্রকাশ্যে বললে সমস্যা কি, সে তো আমাকে জুলুম করেছে??
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে জামাত থেকে বিঘত পরিমাণ বের হয়ে যাবে, সে যেন ইসলাম থেকেই বেরিয়ে গেল।” -(তিরমিযী/২৮৬৩; ছহীহ)

১০) আমি মিছিল করার সময় সরকার যদি আমাকে হত্যা করে??
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “এই অবস্থায় যারা মারা যায়, তারাই তো নিকৃষ্ট নিহত।” -(ইবনু মাজাহ/১৭৬; হাসান ছহীহ)


১১) তাহলে শেষমেশ কি দাঁড়ালো?এটাই কি তাহলে (حسن الخاتم) উত্তম সমাপ্তি??(কণ্ঠে অসন্তুষ্টির ছাপ)
তিনি বললেন: “খারিজীরা (বিদ্রোহিরা) তো জাহান্নামের কুত্তা।” -(ইবনু মাজাহ/১৭৩; ছহীহ)


১২) এখন তাহলে আমাদের করণীয় কি??

তিনি জবাবে বললেন: “নিশ্চয়ই তোমরা আমার পরে (অন্যায়) প্রাধান্য দেখতে পাবে। তো তখন তোমরা আমার সাথে হাউযে কাউছারে দেখা হওয়ার আগ পর্যন্ত ধৈর্য্য ধরবে।” -(বুখারী/৩৭৯২)

{শায়খ محمد بن عمر بازمول হাফিযাহুল্লাহ এর পেজ থেকে অনূদিত}
–ইয়াকুব বিন আবুল কালাম
১২/০৩/১৪৪২হি:
30/10/2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য