Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে’ আশা মোদির

‘বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে’ আশা মোদির

বাংলাদেশের পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর হিন্দু ও অন্য সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তিনি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লির লাল কেল্লা থেকে দেওয়া বার্ষিক ভাষণে নরেন্দ্র মোদি আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে সমর্থন অব্যাহত রাখবে ভারত।

মোদি বলেন, ‘বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে চিন্তিত ১৪০ কোটি ভারতীয়।

ভারত সব সময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী থাকবে। আমরা আশা করছি, বাংলাদেশের পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে। হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক, এটাই ভারতীয়দের চাওয়া।’

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়ি, কিছু ধর্মীয় স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।

এরই মধ্যে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ শাসনকালে মোদি সরকারের সঙ্গে তাঁর সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

সূত্র : এনডিটিভি, এবিসি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য