Thursday, June 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশের মানুষ যা চায় যুক্তরাষ্ট্রও তাই চায় : ম্যাথিউ মিলার

বাংলাদেশের মানুষ যা চায় যুক্তরাষ্ট্রও তাই চায় : ম্যাথিউ মিলার

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। গতকাল সোমবার (২ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সংবাদমাধ্যমে ভিসানীতি নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিবৃতি বিরোধীদলকে উৎসাহিত করেছে। ইতোমধ্যে মিডিয়া ব্যক্তিদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি সাংবাদিকদের তালিকা প্রচার করছে তারা।

অন্যদিকে নাগরিক ও মানবাধিকার কর্মী, যুদ্ধাপরাধ বিরোধী প্রচারক, সম্পাদক, সাংবাদিক, লেখক, সংখ্যালঘু নেতারা গণমাধ্যমে ভিসানীতির বিষয়ে রাষ্ট্রদূতের বিবৃতিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে স্বাধীনতার হস্তক্ষেপ বলে মনে করছেন। আপনি কি রাষ্ট্রদূতের বিবৃতিকে সমর্থন করেন এবং প্রগতিশীল এই বড় জাতীর উদ্বেগকে অস্বীকার করেন?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি গত সপ্তাহেও এ বিষয়ে বলেছিলাম। আবারও বলছি সেটা হলো বাংলাদেশের মানুষ যা চায় যুক্তরাষ্ট্রও তাই চায়: তা হলো শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশ সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং সংবাদমাধ্যম সবাই তাদের ইচ্ছা প্রকাশ করেছে যে, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক – যেমনটা আমরাও চাই। বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে সেজন্য ভিসানীতি ঘোষণা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না, শুধুমাত্র নিশ্চিত করতে চাই যে, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের নির্বাচন করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য