Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় ৯ ভারতীয় কোম্পানি

বাংলাদেশে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় ৯ ভারতীয় কোম্পানি

বাংলাদেশে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় ৯ ভারতীয় কোম্পানি। এক্ষেত্রে তারা নিত্যপণ্য, পরিবহনখাত, পর্যটন এবং জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী। ইতোমধ্যে কোম্পানিগুলোর সাথে প্রাথমিক চুক্তি সই হয়েছে এবং বাংলাদেশের নিটল গ্রুপের সাথে ৩০০ কোটি টাকার বিনিয়োগ চুক্তি করেছে।

রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম এসব কথা বলেন। বিডার কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও নিটল নীলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ীসহ একটি প্রতিনিধিদল ভারতের রাজস্থানের রাজধানীর জয়পুর সফর করেন। এই প্রতিনিধিদলে বিডার নির্বাহী চেয়ারম্যানও ছিলেন। ভারতের ব্যবসায়ীদের সাথে গত ২৩ আগস্ট তাদের মূল সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের ব্যবসায়ীরা বিনিয়োগ আগ্রহের কথা জানান।

তিনি বলেন, ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্নখাতে বিপুল পরিমাণ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাথে যৌথভাবে ভারতীয় ৯টি কোম্পানি ইওআই (এক্সপ্রেশন অব ইনটারেস্ট বা আগ্রহ ব্যক্ত) স্বাক্ষর করে। ভারতীয় বিনিয়োগের পরিমাণ হবে ৮০০ কোটি টাকার ওপরে। এরমধ্যে নিটল নীলয় গ্রুপের সাথে টিভিএস, থ্রি হুইলার কার্গো এবং মাস্টার্ড ওয়েল যৌথভাবে বিনিয়োগের চুক্তি সই হয়।

এছাড়াও বিজয় এন্টারপ্রাইজ নামে আরেকটি প্রতিষ্ঠানের সাথে ৫০ কোটি টাকা বিনিয়োগের চুক্তি সই হয়। সিরাজুল ইসলাম আরো বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। এর আগে এই চুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে কনফেডারেশন অব ইনডিয়ান ইন্ডাস্ট্রিজের সাথে সভা রয়েছে। এর ফলে আরো বেশি ভারতীয় বিনিয়োগ বাংলাদেশে আসবে।

আব্দুল মাতলুব আহমাদ বলেন, ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী। বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভারতে রফতানি হয়। এটাকে ৩ বিলিয়ন ডলারে উন্নীত করা গেলে বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমে আসবে।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য