Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ এসেছে’

‘বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ এসেছে’

বতর্মান প্রেক্ষাপটে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বহুবিধ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। দুই দেশের সরকার প্রধানের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক উভয় দেশের রাষ্ট্রীয় সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই বর্তমানে এটি একটি অপূর্ব সুযোগ বলে মনে করেন বিশ্লেষকরা।

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতটি সবসময় দুই দেশের কতিপয় অসৎ ব্যবসায়ী ও রাজনীতিবিদদের দ্বারা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ শ্রমজীবীরা ব্যয়বহুল কর্মসংস্থানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ব্যাপারে বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে একটি দ্বিপক্ষীয় বিশেষ অগ্রাধিকারমূলক স্বচ্ছ শ্রমবাজার-সম্পর্কীয় চুক্তি উভয়কেই উপকৃত করবে।

মালয়েশিয়ার কৃষি, উৎপাদন, নির্মাণ ও  ইলেকট্রনিক খাতের সক্ষমতা ও বিকাশ সাধনে বাংলাদেশের অংশগ্রহণের প্রচুর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করার মধ্যদিয়ে এ অঞ্চলের সাধারণ মানুষের ও বাণিজ্য সম্প্রদায়ের মধ্যে এক নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার সুযোগ এসেছে। এটিকে কাজে লাগাতে বতর্মান সরকারকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন প্রবাসী কর্মসংস্থান এবং ব্যবসাবিষয়ক গবেষক ও বিশ্লেষক এম এস সেকিল চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে। তাই এই সুযোগ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকারমূলকভাবে বিবেচনার আহ্বান জানান তিনি।

বিশ্লেষকরা মনে করেন,  প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের নাতিশীতোষ্ণ কূটনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক সম্পর্কের পাশাপাশি মালয়েশিয়ার সঙ্গে জোরালো সম্পর্ক বাংলাদেশের বতর্মান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য