Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা: ভূপাতিত করা নিয়ে পরস্পরবিরোধী খবর

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা: ভূপাতিত করা নিয়ে পরস্পরবিরোধী খবর

ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে বলে একাধিক সংবাদ সূত্র খবর দিয়েছে। এ সময় দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষায় স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অন্তত চারবার ড্রোনগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।

মঙ্গলবার ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইরেনগুলো বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় গ্রিনজোনের নিকটবর্তী আল-কাররাদা, আল-জাদরিয়া ও আল-কাদিসিয়া এলাকা থেকে ওই গুলিবর্ষণের শব্দ শোনা যায়।

কোনও কোনও সূত্র বলেছে, গুলিবর্ষণ করে ড্রোনগুলোকে ভূপাতিত করা যায়নি। এই সূত্রগুলো বলেছে, ঘটনার সময় মার্কিন দূতাবাসের আকাশে কোনও বিস্ফোরণের দৃশ্য দেখা যায়নি।
তবে অন্য কযেকটি সূত্র দাবি করছে, অন্তত একটি ড্রোন ভূপাতিত হয়েছে।

ইরাকের সাবেরিন নিউজ জানিয়েছে, একটি বোমাভর্তি ড্রোন মার্কিন দূতাবাসের ভেতরে অবস্থিত সামরিক ভবনে আছড়ে পড়ে। অন্যদিকে শাফাক নিউজসহ কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে, তিনটি ড্রোন দিয়ে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয় যার সবগুলো বিধ্বস্ত হয়েছে। তবে এই সংঘর্ষের ঘটনায় কারো হতাহত হওয়ার বা সম্পদের ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি।

এর আগে সোমবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আমেরিকার সেনা ঘাঁটি আইন আসাদে এক ঝাঁক রকেট আঘাত হানে।

এদিকে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো দেশটি থেকে সর্বশেষ মার্কিন প্রত্যাহার না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়া অঙ্গীকার করেছে।

বিডি প্রতিদিন/কালাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য