Thursday, September 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাজেট অবাস্তব, এভাবে মূল্যস্ফীতি রোধ করা সম্ভব নয় : সিপিডি

বাজেট অবাস্তব, এভাবে মূল্যস্ফীতি রোধ করা সম্ভব নয় : সিপিডি

থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বৃহস্পতিবার (১ ‍জুন) এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বাজেটকে উচ্চাভিলাষী ও অবাস্তব বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, চলমান সংকটের প্রেক্ষাপটে বাজেটে ঘোষিত সামষ্টিক অর্থনৈতিক অনুমানগুলো অলীক ও অপ্রাপ্য।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বাজেটে যেসব পদক্ষেপ ঘোষণা করা হয়েছে তা দিয়ে মূল্যস্ফীতি রোধ ও মূল্যবৃদ্ধি রোধ করা অসম্ভব।

ফাহমিদা খাতুন বলেন, কিন্তু ৩৮টি সেবা পাওয়ার জন্য যাদের আয় করযোগ্য আয়ের নিচে নেমে আসে তাদের ওপর ন্যূনতম ২ হাজার টাকা ধার্য করাটা অযৌক্তিক।

তিনি আরো বলেন, ‘আমরা যে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো আমদানি করি তা থেকে শুল্ক অব্যাহতি দেয়ার জন্য বাজেটে পর্যাপ্ত উদ্যোগ নেই।’

তবে সিপিডি ২০২৩-২৪ অর্থবছরের জন্য পৃথক করদাতাদের জন্য বিদ্যমান করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করার প্রস্তাবের প্রশংসা করেছে।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য