Wednesday, October 14, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাড়ছে উত্তেজনা, সীমান্তে আয়রন ডোম বাড়াল ইসরায়েল

বাড়ছে উত্তেজনা, সীমান্তে আয়রন ডোম বাড়াল ইসরায়েল

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরাইল-ফিলিস্তিনি সীমান্ত। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নতুন করে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ বসিয়েছে দখলদার সেনারা।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের যোদ্ধারা ব্যাপক সংখ্যায় ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এই আশঙ্কায় আয়রন ডোমের সংখ্যা বাড়ানো হয়েছে।খবর হারেৎজের।ইসরাইলি দৈনিকটি আরও লিখেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী সেনার সংখ্যাও বাড়ানো হয়েছে। বায়তুল মুকাদ্দাসে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করতে পারে বলে আশঙ্কা করছে দখলদার ইসরাইল।

এছাড়া, পশ্চিমতীরেও ফিলিস্তিনিরা অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করছে দখলদার সেনারা। এ কারণে সেখানে তাদের পূর্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স স্থগিত রাখা হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য