Friday, May 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিচারবহির্ভুত হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে জবাবদিহি করতে হবে : ওআইসি

বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে জবাবদিহি করতে হবে : ওআইসি

ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিচারবহির্ভুত হত্যাকাণ্ড পরিচালনার জন্য ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ‘দ্যা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’ (ওআইসি)। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

ওআইসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ১৭ নভেম্বর তারিখে পূর্ব জেরুসালেমে ছুরি হামলা চেষ্টার অভিযোগে ১৬ বছরের ওমর আবু আসাবকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি পুলিশ। এছাড়া আরো বলা হয়েছে যে, ফিলিস্তিনি কারাবন্দীদের ওপর নিপীড়ন ও তাদের চিকিৎসায় অবহেলার কারণে বহু ফিলিস্তিনি মারা যাচ্ছেন। উদাহরণ স্বরূপ সংগঠনটি বলেছে, চিকিৎসায় অবহেলার কারণে সামি উমার নামের এক ফিলিস্তিনি কারাবন্দী মারা গেছেন।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের বিভিন্ন অপরাধের নিন্দা করে ওআইসি জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সহিংসতা ও আক্রমণের কারণে এ অঞ্চলে উত্তেজনা আরো বাড়তে পারে। এছাড়া ইসলামী সহযোগিতা সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে, ইসরাইলকে এসব অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। ওই দু’ফিলিস্তিনি হত্যাকাণ্ডের বিষয়ে কমিটি গঠন করে তদন্ত করার জন্য জাতিসঙ্ঘ ও সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনকে আহ্বান জানিয়েছে ওআইসি।

এছাড়া ওআইসির পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে যে ইসরাইলের কারগারে বন্দী থাকাবস্থায় অনশনরত ফিলিস্তিনিদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করতে হবে।

সূত্র : ইয়েনি শাফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য