Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিধিনিষেধ ১৪ জুলাইয়ের পরও থাকছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিধিনিষেধ ১৪ জুলাইয়ের পরও থাকছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনাভাইরাস মহামারীর সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ ১৪ জুলাইয়ের পরও থাকছে। তবে ঈদুল আজহা ও দেশের অর্থনৈতিক দিক বিবেচনা করে বিধিনিধের কঠোরতা কিছুটা কমবে। তবে এ বিষয়ে আগামীকাল সোমবার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এর আগে বিকেলে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির পরামর্শে চলমান বিধিনিষেধ আরো বাড়তে পারে।

করোনার সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে গত ৫ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে ১ জুলাই থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ কার্যকর করা হয় দেশব্যাপী।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত ২৪ জুন এক বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউনে’র সুপারিশ করা হয়। কমিটির সুপারিশের আলোকে ২৮ জুন থেকে ৩০ জুন তিন দিন সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ১ জুলাই থেকে দেশব্যাপী শুরু হয় কঠোর বিধিনিষেধ।

দেশে করোনা পরিস্থিতি
তবে কঠোর বিধিনিষেধের মধ্যেও করোনার সংক্রমণ বা মৃত্যু কোনোটিই কমেনি গত ১০ দিনে। বরং প্রায় প্রতিদিনই সর্বোচ্চ সংক্রমণ আর মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

এর মধ্যে স্বাস্থ্য অধিদফতরের রোববার সন্ধ্যায় প্রকাশিত সবশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন। এক দিনে করোনায় এত মৃত্যু ও শনাক্ত এর আগে দেখেনি বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য