Tuesday, May 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিশ্বজুড়ে করোনার হালচাল

বিশ্বজুড়ে করোনার হালচাল

করোনা সংক্রমণের প্রভাব ক্রমশ বেড়েই চলছে। একদিকে যেমন বাড়ছে সংক্রমণের সংখ্যা, তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশ্বের প্রতিটি দেশই হিমশিম খাচ্ছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে। প্রাণঘাতী এই ভাইরাসে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ হাজার ১৬৬ জন।  নতুন করে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৭৬৭ জন।

এই নিয়ে এখন পর্যন্ত সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ কোটি ৪৯ লাখেরও বেশি মানুষ। মারা গেছেন ৩২ লাখ ৪১ হাজারের বেশি।

বুধবার (৫ মে) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ১৫ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৩৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ লাখ ৪১ হাজার ২৪ জনের। 

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।  দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯২ হাজার ৪০৯ জনের প্রাণ নিয়েছে এই মহামারি। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে  ৩ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৬৫৯ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার ৩৮৯ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৬ লাখ ৫৮ হাজার ২৩৪ জন। মৃত্যু হয়েছে  ২ লাখ ২৬ হাজার ১৬৯ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৪০০ জন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৬০ হাজার ৮১২ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৪২ হাজার ৯৯৬ জন।

চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৬ লাখ ৮০ হাজার ৩৭৮ জন রোগী। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫ হাজার ৩৮৭ জন। সুস্থ হয়েছেন ৪৭ লাখ ১৭ হাজার ৮৩ জন।

শনাক্তের দিক দিয়ে এখন পঞ্চম স্থানে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৯ লাখ ২৯ হাজার ১১৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪১ হাজার ৫২৭ জন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৫৪ হাজার ৩৭ জন। এ ছাড়া তালিকায় ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম স্থানে যুক্তরাজ্য, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৭০৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। বিশ্ব এখন করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে।

আমারসংবাদ/এডি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য