Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযেভাবে ধরা পড়লেন রিকশাচালককে পেটানো সেই 'প্রভাবশালী'

যেভাবে ধরা পড়লেন রিকশাচালককে পেটানো সেই ‘প্রভাবশালী’

এক বয়স্ক রিকশাচালককে মারধর করার ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গিয়েছিল। রাজধানীর বংশালে সাম্প্রতিক এই ঘটনায় তোলপাড় শুরু হয়। কেউই একজন রিকশাচালকের ওপর এমন নির্যাতনে মেনে নিতে পারেনি। একজন সংবাদকর্মীর মারফত খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সেই নির্যানকারী ব্যক্তি সুলতান আহমেদকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশ পুলিশ এর ভেরিফায়েড ফেসবুক পেইজে জানানো হয়েছে এই তথ্য।

পুলিশ জানিয়েছে, একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং কে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, আজ বেলা আনুমানিক ১.৩০ টায় রাজধানীর বংশালে একজন মুসল্লী এক রিকশাচালককে সজোড়ে থাপ্পড় মারছেন। তার নির্যাতনের এক পর্যায়ে রিকশাচালক মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান। পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।

ভিডিওটি দেখামাত্র মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ওসি বংশাল মো. শাহীন ফকির বিপিএম’কে নির্দেশনা দেন নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত তাকে আইনের আওতায় আনতে। সেই পরিপ্রেক্ষিতে, ওসি বংশালের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে। জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত লোকটির নাম সুলতান আহমেদ। তিনি সেই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য