Sunday, July 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিশ্বব্যাপী নরম শক্তিতে আধিপত্য বিস্তার করছে রিয়াদ

বিশ্বব্যাপী নরম শক্তিতে আধিপত্য বিস্তার করছে রিয়াদ

সউদী আরব নরম শক্তিতে একটি প্রভাবশালী শক্তি হয়ে ওঠার লক্ষ্যে বিশে^র বিনোদন শিল্পে, বিশেষ করে ভিডিও গেম শিল্পে মহা বিনিয়োগের পরিকল্পনা করেছে। এর পাশাপাশি, সউদী আরবে অর্থনৈতিক বৈচিত্র আনতে এবং তেলের ওপর নির্ভরতা কমাতে পেট্রোডলার সম্পদকে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে শুরু করেছে।


এই পদক্ষেপের অংশ হিসাবে গত ১৮ মাসে দেশটি বিশ্বজুড়ে গেমিং কোম্পানিগুলিতে অংশীদারিত্ব চুক্তি এবং এগুলি পুনর্গঠনে প্রায় ৮শ’ কোটি ডলার ব্যয় করেছে। রিয়াদের স্যাভি গেমস গ্রুপ চীনের ভিএসপিও, সুইডেনের এমব্রেসার গ্রুপ এবং মার্কিন প্রতিষ্ঠান স্কোপলির অধিগ্রহণ সহ এই চুক্তিগুলির নেতৃত্ব দিয়েছে।

২০২২ সালের জানুয়ারীতে চালু হওয়া ‘স্যাভি’ সম্পূর্ণরূপে সউদী আরবের ৬৫হাজার কোটি ডলারের ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)’র মালিকানাধীন এবং দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চলছে, যিনি বলেছিলেন যে, তার লক্ষ্য মাত্র সাত বছরের মধ্যে সউদী আরবকে গেমস এবং ক্রীড়া খাতের চূড়ান্ত বৈশ্বিক কেন্দ্রে রূপান্তরিত করা। তার পরিকল্পনাকে সমর্থন করে স্যাভিকে ৩হাজার ৮শ’ কোটি ডলার বরাদ্দ দেয়া হয়েছে। দেশটির লক্ষ্য ২শ’ ৫০টি গেমিং প্রতিষ্ঠান এবং স্টুডিওর আবাসভূমিতে পরিণত হওয়া এবং ৩৯হাজার কর্মসংস্থান তৈরি করা, যেখানে শিল্পটি ২০৩০ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনে ১ শতাংশ অবদান রাখবে।

সউদী আরবের পরিকল্পনাগুলির মধ্যে ভিএসপিও’র সাথে অংশীদারিত্বের মাধ্যমে ই-স্পোর্টে প্রবেশের লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। দেশটির পরিকল্পনাও নীতি প্রণয়নের সাথে পরিচিত কর্মকর্তারা জানিয়েছেন যে, এই সংক্রান্ত আরও চুক্তি বিবেচনায় রয়েছে। তারা বলেছেন, গেমিং শিল্পের ওপর উপর জোর দেয়া হচ্ছে তেলের বাইরে বৈচিত্র্য এনে দেশটির অর্থনীতি সংস্কারের অংশ, যা সউদী আরবকে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের মতো ক্রমবর্ধমান কার্বনমুক্ত শিল্পের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পরিচালিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন যে, দেশটির এই প্রচেষ্টা বিশ্বব্যাপী নরম শক্তিতে তার আধিপত্য অর্জনের প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ যা ইতিমধ্যে ফুটবল এবং গল্ফের মতো খেলাগুলিতে ব্যাপক বিনিয়োগ করেছে।

সউদী আররে নজিরবিহীন কৌশল বিশ^জুড়ে গেমিং শিল্পে একই সাথে চ্যালেঞ্জ এবং আলোড়নের সৃষ্টি করেছে। কারণ রিয়াদ সেরা প্রতিভা এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ উপলব্ধ করতে টেনসেন্ট, মাইক্রোসফ্ট এবং সনির মতো জায়ান্টদের সাথে প্রতিযোগিতা করছে। টেনসেন্ট গেম্সের গ্লোবাল পাবলিশিং এবং গ্লোবাল ইস্পোর্টসের জেনারেল ম্যানেজার ভিনসেন্ট ওয়াং বলেছেন, ‘সৌদি আরব গেমিং শিল্প এবং সামগ্রিকভাবে বিশ্বব্যাপী গেমিং শিল্পের বৃদ্ধিতে তার ছাপ রাখছে।

স্যাভির জন্য আলাদাভাবে পিআইএফ অ্যাক্টিভিশন ব্লিজার্ড এবং ইউবিসফ্টে’র এর অংশীদারিত্বের পাশাপাশি, নিন্টেন্ডোর ৮ শতাংশ অংশীদারিত্ব কিনে এটিকে জাপানি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগকারীতে পরিণত করেছে, নিউজু-এর মতে যার আর্থিক মূল্য বর্তমানে ২০হাজার কোটি ডলার। সউদী কর্মকর্তারা বলছেন যে, তারা গেমিং খাতে একটি বড় অংশীদারিত্ব তৈরি করতে দেশের আর্থিক প্রভাবকে কাজে লাগাতে চায়। গত বছর পিডব্লুসি’র একটি প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে, বিশ্বব্যাপী ভিডিও গেম থেকে আয় ৩০হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে এবং এটি ২০২৬ সালের মধ্যে মোট বিনোদন এবং বিনোদন মাধ্যমে ব্যয়ের দশ শতাংশ ছাড়িয়ে যাবে।

কিছু বিশ্লেষক ভবিষ্যদ্বাণী করেছেন যে, ভিডিও গেমিং আগামী বছরগুলিতে বিনোদন আয়ের বৃহত্তম উৎস হয়ে উঠবে এবং ঐতিহ্যগত টেলিভিশন বিনোদনকে ছাড়িয়ে যাবে। স্যাভির প্রধান নির্বাহী ব্রায়ান ওয়ার্ড বলেন, ‹এই অঞ্চলটি জনবহুল যা আমাদের জন্য অনুকূল। আপনি যখন জাতীয় কৌশল গ্রহন করেন এবং তেল ও গ্যাস থেকে দূরে অর্থনীতিকে বৈচিত্রময় করার আকাক্সক্ষা করেন, তখন এটি একটি স্বাভাবিক অনুমান যে, সউদী আরবে গেমের জন্য প্রচুর বিনিয়োগ করা হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য