Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিশ্বের মুসলমানদের প্রতি যে আহ্বান জানালেন এরদোয়ান

বিশ্বের মুসলমানদের প্রতি যে আহ্বান জানালেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এবার বিশ্বব্যাপী মুসলিমদের চলমান অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার ইস্তাম্বুলে ইসলামী করপোরেশন ইয়ুথ ফোরামের চতুর্থ সাধারণ সভায় এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। খবর ডেইলি সাবাহ’র।

এরদোয়ান বলেন, ‘সিরিয়া, আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী মুসলিমরা আজ সঙ্ঘাত, নির্যাতন, দেশান্তর ও রোগব্যাধির সম্মুখীন। মুসলিমদের নিজেদের হাতে শান্তি এবং কল্যাণের দায়দায়িত্ব নিতে হবে। নিরাপত্তা এবং মানবজাতির ভবিষ্যতের জন্য অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুসলিমদের প্রতি কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে হবে।’ উল্লেখ্য, ইস্তানবুলে ইয়ুথফোরামের এই অনুষ্ঠানে ৫৬টি দেশের মুসলিম তরুণরা অংশ নেন। দু’দিনব্যাপী এই সম্মেলনে সহযোগিতা, যুব কৌশল, যুব উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন সংস্কৃতি, শিল্পকলা এবং খেলাধুলা নিয়ে আলোচনা হবে। ২০০৪ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে অলাভজনক, নির্দলীয় এই সংস্থা গঠিত হয়। 

বিডি-প্রতিদিন/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য