Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবুলেটপ্রুফ ‘বালতি’তে মাথা ঢেকে আদালতে ইমরান খান!

বুলেটপ্রুফ ‘বালতি’তে মাথা ঢেকে আদালতে ইমরান খান!

মঙ্গলবার লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে হাজিরার দিন ছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইমরান খানের। এদিন নিজের সুরক্ষা নিশ্চিত করার জন্য দেখতে খানিকটা অদ্ভুত বুলেটপ্রুফ হেলমেট পরে আদালতে উপস্থিত হয়েছিলেন তিনি।

পাকিস্তানের নেটিজেনরা এই হেলমেটটির নাম দিয়েছেন ‘বুলেটপ্রুফ বালতি’। হেলমেটটি দেখতেও বালতির মতোই। ইতোমধ্যে এই বালতি সদৃশ্য হেলমেট পরা অবস্থায় ইমরানের আদালতে প্রবেশের দৃশ্য ভাইরাল হয়েছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওটিতে দেখা গেছে, ছয়জন নিরাপত্তাকর্মী কালো রঙের বড় চার কোনা বোর্ড উঁচু করে ধরে ইমরান খানকে নিরাপত্তা দিয়ে আদালত চত্বর ধরে এগিয়ে যাচ্ছেন, আর তাদের একদম মাঝখানে বালতির মতো দেখতে হেলমেট পরে এগিয়ে যাচ্ছেন ইমরান খান। চলাচলের সময় তিনি যেন হোঁচট খেয়ে না পড়ে যান, তা নিশ্চিত করার জন্য তার পেছনে এক ব্যক্তিও রয়েছেন।

প্রসঙ্গত, গত নভেম্বরে নিজের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের লংমার্চ কর্মসূচিতে বক্তব্য দেয়ার সময় ডান পায়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। সেই ঘটনার জেরে দায়ের হওয়া মামলার বিচার চলছে লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালতে।

এছাড়াও ইমরানের বিরুদ্ধে আরো ৩টি মামলা চলছে এই আদালতে। সবগুলোতেই অবশ্য আগাম জামিন পেয়েছেন তিনি।

লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাগ্রহণ শেষে বর্তমানে সুস্থ আছেন ইমরান খান। তবে কিছুদিন আগে চিকিৎসককে উদ্ধৃত করে তিনি বলেছেন, তার ডান পায়ের আঘাত এখনো সারেনি এবং পায়ের অবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে।

সূত্র : জিও নিউজ ও অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য