Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবেগম খালেদা জিয়া আর নেই

বেগম খালেদা জিয়া আর নেই

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমি গত পরশুদিন আপনাদেরকে বলেছিলাম উনি (খালেদা জিয়া) উনার সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছে এবং সময় বলে দিবে উনি (খালেদা জিয়া) কতটুকু সেই সময় বা সংকট কতটুকু কাটিয়ে উঠতে পারবেন।’

তিনি উল্লেখ করেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটের এই সময়ে তার ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান, অপর ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই, বড় বোনসহ অন্যান্য আত্মীয়-স্বজন হাসপাতালে উপস্থিত হয়েছিলেন। অনেকে এখনো হাসপাতালে অবস্থান করছেন।’

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান তার ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। সোমবার রাত ১০টা ১০ মিনিটে তারা হাসপাতালে পৌঁছান।

গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর তারেক রহমান নিয়মিত মাকে দেখতে হাসপাতালে যান।

সোমবার সকাল, বিকেল ও রাতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমানের স্ত্রী ডা: জুবাইদা রহমান। এ ছাড়া আজ হাসপাতালে গিয়েছেন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।

পরে রাত ১০টা ২৩ মিনিটে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ২৩ নভেম্বর খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য