Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি, বালুর বুলগেটের সুকানিসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি, বালুর বুলগেটের সুকানিসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় বালুর বুলগেটের সুকানিসহ (বৈঠা নিয়ন্ত্রক) তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতেই বিজয়নগর উপজেলার চরইসলামপুর থেকে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের হেফাজতে নেয়া হয়।

আটককৃতরা হলেন, জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে জামির মিয়া (৩৫), কাশেম মিয়ার ছেলে মোঃ খোকন (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে মোঃ রাসেল (১৮)। এদের মধ্যে জামির বালুবোঝাই বুলগেটের সুকানি (বৈঠা নিয়ন্ত্রক)। বাকি দু’জন তার সহযোগী।

গতকাল বিকেল সোয়া ৫টার দিকে লইসকা বিলে একটি যাত্রীবোঝাই ট্রলারের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বালুবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শতাধিক যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় রাত সাড়ে ১১টা পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ ৪০ জনের অধিক যাত্রী।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বালুবোঝাই ট্রলারের চালকসহ তিনজনকে আটক করা হয়। তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য