Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারতীয় সাবমেরিন আটকের দাবি পাকিস্তানের

ভারতীয় সাবমেরিন আটকের দাবি পাকিস্তানের

পাকিস্তানের জলসীমায় ভারতের একটি সাবমেরিন অনুপ্রবেশের চেষ্টাকালে তা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তানের নৌবাহিনী।

মঙ্গলবার পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত শনিবার রাতে ভারতীয় এই সাবমেরিনটি পাকিস্তানের সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করেছিল। তবে এ অভিযোগের বিষয়ে ভারত সরকারের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, শনিবার রাতে ভারতের একটি সাবমেরিন পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় পাকিস্তানের নৌবাহিনীর কঠোর নজরদারিতে ভারতীয় দূর পাল্লার টহল সাবমেরিনের উপস্থিতি শনাক্ত এবং চিহ্নিত হয়।

সরবরাহ করা ভিডিও ফুটেজে, ১৬ অক্টোবর স্থানীয় সময় রাত ১১টা ১৮ মিনিট থেকে ১১টা ৩৬ মিনিট পর্যন্ত ওই সাবমেরিনটিকে দেখা যায়। এটির ভৌগলিক অবস্থান পাকিস্তানের স্পেশাল ইকোনমিক জোনের সীমানায় বলে দাবি করা হয়।

পাকিস্তানের জলসীমায় ভারতীয় সাবমেরিন অনুপ্রবেশের এটি তৃতীয় ঘটনা। এর আগে ২০১৬ সালে এবং ২০১৯ সালেও ভারতের সাবমেরিন পাকিস্তানের জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য