Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারতে থেকে আসা জাল নোট ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সর্তকতা

ভারতে থেকে আসা জাল নোট ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সর্তকতা

দেশের সীমান্ত দিয়ে ভারতে থেকে আসা জাল টাকার প্রবেশ প্রতিরোধে দিনাজপুরের হিলি বর্ডারে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বর্ডারে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে নেয়া হয়েছে সতর্কতামূলক অবস্থান। অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদাড়ি।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ সংক্রান্ত বিষয় আমাদের নজরে এসেছে। এরপর থেকেই আমরা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছি। এটি প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেয়ার কথা সেটি নেয়া হয়েছে। এ বিষয়ে আমরা সতর্ক থাকবো।

চেক পোস্ট বা অন্যকোন জায়গা দিয়ে যদি জাল টাকা আসা যাওয়া করে, বা কেউ যদি যাত্রী হিসেবে নেয়ার চেষ্টা করে সেটি প্রতিরোধেও বিজিবি বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য