Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারত-চীন সংঘর্ষের শঙ্কা আমেরিকার গোয়েন্দা রিপোর্টে

ভারত-চীন সংঘর্ষের শঙ্কা আমেরিকার গোয়েন্দা রিপোর্টে

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চীন বড় ধরনের সংঘর্ষে জড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকার গোয়েন্দা সূত্র। সূত্রের বক্তব্য, শুধু ভারত নয়, অন্যান্য দেশের মাটিতেও চীন তাদের ঘাঁটি গাড়তে সক্রিয়। তার মধ্যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাম বিশেষভাবে উল্লেখ করে রিপোর্ট বলছে, বেইজিংয়ের উদ্দেশ্যই হলো শক্তির আস্ফালন এবং চীনের স্বার্থকে বিদেশের মাটিতে ছড়িয়ে দেয়া।

চীন সীমান্তে বাড়তি প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করছে ভারত। আমেরিকার রিপোর্টে ভারত এবং পাকিস্তানের সীমান্ত নিয়েও সতর্কবার্তা দেয়া হয়েছে। বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখায় ২০২১ সালে সংঘর্ষবিরতি চুক্তি পুর্ননবীকরণের পর ঝড়ের আগের স্তব্ধতা দেখা যাচ্ছে। এই আপাত শান্তির মধ্যে ভারত বা পাকিস্তান কেউই কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ককে মেরামত করার ব্যাপারে কোনও পদক্ষেপই করেনি। ভারত ব্যস্ত থেকেছে ঘরোয়া রাজনীতির অগ্রাধিকার নিয়ে, আসন্ন ভোটের প্রস্তুতি নিয়ে। পাকিস্তান হাবুডুবু খেয়েছে অর্থনৈতিক মন্দা নিয়ে।

চীন প্রসঙ্গে বলা হচ্ছে, ২০২০ সালের পর থেকে ভারত-চীন কোনোরকম আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়ায়নি ঠিকই। কিন্তু বিপুল সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর। ফলে সামান্য এবং বিচ্ছিন্ন কোনো হাতাহাতির ঘটনাও পরিণত হতে পারে বড় মাপের অস্ত্র যুদ্ধে।

চীনের সেনা সম্প্রসারণের পরিকল্পনা, সাইবার হামলা, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টার মতো বিষয়গুলোও সেখানে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি গত সপ্তাহে অরুণাচল প্রদেশে ১৩ হাজার ফুট সুড়ঙ্গের উদ্বোধন করেছেন, যার ফলে তাওয়াং-এ দ্রুত সেনা ও অস্ত্রশস্ত্র পৌঁছনো সম্ভব হবে। দু’দেশের পক্ষ থেকেই সীমান্তে পরিকাঠামো বাড়ানোর তোড়জোড় পড়ে গেছে। আমেরিকার গোয়েন্দা তথ্য বলছে, বেইজিং ২০৩৫ সালের মধ্যে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে সজ্জিত জাতীয় সেনাবাহিনী তৈরি করায় মন দিয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য