আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ৩৫ মেট্রিক টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রেরিত চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে শিশুদের চিকিৎসা কিট, অসংক্রামক রোগের কিট, ট্রমা ও সার্জারি কিটসহ জরুরি ওষুধপত্র। এসব সামগ্রী ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের জরুরি চিকিৎসা চাহিদা মেটাতে ব্যবহার করা হবে।
আফগানিস্তানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপপ্রতিনিধি ডা. মুকতা শর্মা বলেন, এই সহায়তাগুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্যসেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত ও প্রয়োজনীয় মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এখন জরুরি হয়ে উঠেছে।
সূত্র : হুরিয়াত রেডিও
