Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভূমিকম্পে লাভ : জাপানে সাগরে জেগে উঠল ২৫০ মিটার জমি

ভূমিকম্পে লাভ : জাপানে সাগরে জেগে উঠল ২৫০ মিটার জমি

নববর্ষে কেঁপে উঠেছিল জাপানের নোটো উপদ্বীপ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৫। ২১৩ জন প্রাণ হারান ওই বিপর্যয়ে। ২৬ হাজার মানুষের ঠাঁই হয়েছিল আশ্রয় শিবিরে। অন্তত ৬০ হাজার ঘরে পানি নেই, ১৫ হাজার পরিবার বিদ্যুৎহীন। এ পর্যন্ত জানা ছিল। কিন্তু তার পর যা জানা গেল, তা বেশ চমকে যাওয়ার মতো। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ওই দিনের কম্পন এতটাই শক্তিশালী ছিল যে সমুদ্র পিছিয়ে গেছে। সমুদ্র ঘেঁষে জেগে উঠেছে ২৫০ মিটার (প্রায় ৮০০ ফুট) জমি। ওই জমি এতটাই বড় যে দু’দুটি ফুটবল মাঠ ধরে যেতে পারে। এর ফলে সমুদ্র ন্দর শুকনো খটখটে, সেখানে পানি নেই। উপগ্রহচিত্রে ধরা পড়েছে সেই দৃশ্য।


বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভূমিকম্পের জেরে সমুদ্র উপকূল থেকে সমুদ্র সরে গেছে। ফ্রান্সের এক ইলেক্ট্রনিক টেকনিশিয়ান নাহেল বেলগোরজে (তিনি ভূ-পর্যবেক্ষক, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিপর্যয় পর্যবেক্ষণ করেন) প্রথম ৪ জানুয়ারি এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘জাপানের নোটো উপদ্বীপে সোমবার ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, উপকূলবর্তী অঞ্চলে ২৫০ মিটার জমি জেগে উঠেছে।’

তিনি নোটো উপদ্বীপের ভূমিকম্পের আগে ও পরের ছবিও শেয়ার করেন সমাজমাধ্যমে। টোকিও বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা জানিয়েছেন, নোটো উপদ্বীপের উত্তরপশ্চিম উপকূলে অনুসন্ধানে নেমে অন্তত ১০টি স্থানে তারা জমি জেগে ওঠার (কোস্টাল আপলিফ্ট) প্রমাণ পেয়েছেন। ‘জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’-র বিশেষ কৃত্রিম উপগ্রহ ‘অ্যাডভান্সড ল্যান্ড অবজারভিং স্যাটেলাইট-২’-এর পাঠানো ছবিতেও বিষয়টি ধরা পড়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য