Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভূমিকম্প থেকে বেঁচে যাওয়ার পর প্রতিদিন ৭০০ ক্ষতিগ্রস্তকে খাওয়াচ্ছেন এই নারী

ভূমিকম্প থেকে বেঁচে যাওয়ার পর প্রতিদিন ৭০০ ক্ষতিগ্রস্তকে খাওয়াচ্ছেন এই নারী

দুই সপ্তাহ আগে তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের শিকার হন তুর্কি নারী শামসি হানজার। কিন্তু অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান এই নারী। তারপরই দারুণ এক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি; প্রতিদিন খাবার খাওয়াচ্ছেন অন্তত ৭০০ ক্ষতিগ্রস্ত মানুষকে।

বুধবার আলজাজিরা জানায়, কয়েকটি সামাজিক সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করছেন শামসি হানজার। একইসাথে উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীদের মাঝেও খ্যাদ্য বিতরণ করা হচ্ছে।

কাহরামানমারাস অঞ্চলে খাবার বিতরণকারী এই নারী জানান, ভূমিকম্পের প্রথম দিনে তিনি ৫০ জন ক্ষতিগ্রস্তের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে এই কাজ শুরু করেন এবং পরে ২০০ জনকে খাবার দিতেন। আর এতে যাবতীয় খরচ যোগান দেয়া হতো তার নিজস্ব তহবিল থেকে।

শামসি হানজার আরো জানান, পরে তার পাশে কয়েকটি সামাজিক সংগঠন এসে দাঁড়ায় এবং এখন তিনি সংগঠনগুলোর সহযোগিতায় দিনে অন্তত ৭০০ মানুষকে খাবার খাওয়াচ্ছেন।

সূত্র : আলজাজিরা মুবাশির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য