Thursday, June 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকভেনেজুয়েলায় আমেরিকার হামলা যুদ্ধের শামিল: মামদানি

ভেনেজুয়েলায় আমেরিকার হামলা যুদ্ধের শামিল: মামদানি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক ও দেশটিতে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত মার্কিন সামরিক অভিযানকে ‘ফেডারেল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, একতরফাভাবে কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর এ ধরনের হামলা যুদ্ধের সমতুল্য। শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন নিউইউর্কের এই মেয়র।

নিউইয়র্ক সিটির মেয়র জানান, মাদুরোকে আটকের খবর পাওয়ার পরপরই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন। ফোনালাপে তিনি অভিযানের বিরুদ্ধে নিজের কঠোর আপত্তি ও ভিন্নমত তুলে ধরেন। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

বিবৃতিতে মামদানি বলেন, তাকে জানানো হয়েছে যে মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে রাখা হবে। তিনি বলেন, “সরকার পরিবর্তনের এই নির্লজ্জ প্রচেষ্টা শুধু বিদেশিদের ওপরেই প্রভাব ফেলে না, বরং এর সরাসরি প্রভাব পড়ে নিউইয়র্কের বাসিন্দাদের ওপর।” শহরে বসবাসরত লক্ষাধিক ভেনেজুয়েলানের কথা উল্লেখ করে মেয়র জানান, তার প্রশাসন পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখবে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য