Sunday, September 13, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমসজিদুল হারামে বয়স্কদের জন্য বিশেষ সেবার উদ্যোগ

মসজিদুল হারামে বয়স্কদের জন্য বিশেষ সেবার উদ্যোগ

মক্কার পবিত্র মসজিদুল হারামে বয়স্ক ও প্রবীণ মুসল্লিদের উন্নত সেবার মাধ্যমে ওমরাহ পালন স্বাচ্ছন্দ্যময় করতে ‘তাওকির’ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সেবা সংস্থার পক্ষ থেকে এ উদ্যোগ নিয়েছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ। পবিত্র মসজিদে আগত মুসল্লিদের স্বাস্থ্য নিরাপত্তা, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রম দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আবদুর রহমান আল-সুদাইস।

শায়খ আল-সুদাইস আরো বলেন, পবিত্র মসজিদুল হারামে সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সেবা সংস্থার পক্ষ থেকে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একটি সেবামূলক প্যাকেজ রয়েছে।

এর অংশ হিসেবে সহজে ওমরাহ পালনের জন্য ফ্রি হুইলচেয়ার প্রদান করা হয়। তা ছাড়া স্মরণীয় উপহার ও আতিথেয়তাসহ প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হয়। বয়স্কদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মসজিদুল হারামে বিশেষ স্থান তৈরি করা হয়।
প্রতিবছরের ১ অক্টোবর বয়স্কদের বিভিন্ন সমস্যা ও তাদের সেবা সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়। সমাজের এই সদস্যদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে অন্যান্য দেশের মতো সৌদি আরবও এ বছর দিবসটি পালন করেছে। স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে প্রবীণ বয়স্কদের সর্বোচ্চ সেবা দিতে সৌদি আরবে রয়েছে ১২টি সামাজিক প্রতিষ্ঠান।

এর আগে গত জুলাইয়ে পবিত্র মসজিদে নববিতে আগত বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অভ্যর্থনা, উপহার ও প্রয়োজনীয় সেবা দিতে ‘ইনসানিইউন’ উদ্যোগ চালু করা হয়। সৌদি আরবের মানবসম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে বয়স্কদের জন্য রয়েছে আবাসিক আশ্রয়কেন্দ্র ও হোম কেয়ার প্রগ্রাম। সামাজিক নিরাপত্তার মাধ্যমে অভাবী বয়স্ক ও তাদের পরিবারের জন্য রয়েছে আর্থিক সহায়তা।

সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য