Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমসজিদে নববির বড় দরজাগুলোর সামনে প্রজেক্টর স্ক্রিন স্থাপন

মসজিদে নববির বড় দরজাগুলোর সামনে প্রজেক্টর স্ক্রিন স্থাপন

সউদী আরবের পবিত্র মসজিদের ব্যবস্থাপনা পরিষদের প্রধান ড. আব্দুর রহমান আস সুদাইস মসজিদে নববির বড় দরজাগুলোর সামনে প্রজেক্টর স্ক্রিন স্থাপনের কাজ উদ্বোধন করেছেন। এই প্রজেক্টর স্ক্রীনগুলোর মাধ্যমে মসজিদে নববীতে প্রবেশকারীরা সহজেই জানতে পারবেন কোন দরজাগুলোর মাধ্যমে তারা প্রবেশ করবেন এবং কোন কোন দরজাগুলো ব্যবহার করে তারা বের হবেন।
এছাড়াও এর মাধ্যমে কর্তৃপক্ষ সহজেই জানতে পারবেন ভিতরে কেমন ভিড় আছে এবং কী পরিমাণ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে।


ড. আব্দুর রহমান আল সুদাইস বলেন, এই প্রজেক্টর স্ক্রীন এর মাধ্যমে মসজিদে নববীতে প্রবেশকারীদের ভিড় কন্ট্রোল করা ও শৃঙ্খলা বজায় রাখা উদ্দেশ্য।
মসজিদে নববীর সহকারী ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সাদ আল-আহমাদী বলেছেন, প্রাথমিকভাবে মসজিদে নববীর ১১ বড় বড় দরজায় প্রজেক্টর স্ক্রীন স্থাপন করা হয়েছে, এরপর আরো ১২ টি প্রজেক্টর স্ক্রীন বসানো হবে এবং সেন্টার কন্ট্রোল রুমের সাথে সবগুলোর সংযোগ স্থাপন করা হবে। সূত্র : আল আরবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য