Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমাদরাসায় প্রযুক্তি শিক্ষা চালুর লক্ষ্যে কাতার চ্যারিটির সহায়তা চাইলেন ড. ইউনূস

মাদরাসায় প্রযুক্তি শিক্ষা চালুর লক্ষ্যে কাতার চ্যারিটির সহায়তা চাইলেন ড. ইউনূস

বাংলাদেশের মাদরাসা শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি শিক্ষা চালুর লক্ষ্যে কাতার চ্যারিটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৩ এপ্রিল) দোহায় আর্থনা সামিটের ফাঁকে কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওয়াফ আবদুল্লাহ আল হামাদির সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ড. ইউনূস বলেছেন, মাদরাসার ছাত্ররা নতুন প্রযুক্তি শিখতে অত্যন্ত আগ্রহী। তারা কম্পিউটার প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনে আগ্রহী।

তিনি বলেন, কাতার চ্যারিটি সরাসরি বাংলাদেশের মাদরাসাগুলোর সঙ্গে যুক্ত হয়ে তাদের পাঠ্যক্রমে প্রযুক্তি অন্তর্ভুক্তির প্রচেষ্টায় সহায়তা করতে পারে। মাদরাসা শিক্ষার্থীদের জন্য যেকোনো ধরনের সহায়তা আমরা আন্তরিকভাবে স্বাগত জানাবো।

তিনি আরও বলেন, মাদরাসার শিক্ষার্থীরা খুব দ্রুত শিখতে পারে। তারা এই দক্ষতাগুলো খুব সহজেই রপ্ত করতে পারবে।

জবাবে কাতার চ্যারিটির প্রধান জানান, তারা এরই মধ্যে কয়েকটি মাদরাসায় জীবনদক্ষতা ও জীবিকা ভিত্তিক কর্মসূচিতে সহায়তা করেছে। তিনি আশ্বস্ত করেন যে অধ্যাপক ইউনূসের প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বাংলাদেশের বিশেষ করে মাদরাসায় পড়ুয়া মেয়েদের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য