Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকমানবিক সহায়তা বন্ধ করে পুরো গাজা দখল করবো: ইসরাইলি মন্ত্রী

মানবিক সহায়তা বন্ধ করে পুরো গাজা দখল করবো: ইসরাইলি মন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গাজ্জা উপত্যকার পূর্ণ দখল, মানবিক সাহায্য বন্ধ এবং অঞ্চলটি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে নেতানিয়াহু সরকারের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন।

আনাদোলু এজেন্সি জানায়, বেন-গভির ইসরাইলের আর্মি রেডিওকে বলেন, চুক্তিতে (যুদ্ধবিরতিতে) পৌঁছানোর ইচ্ছা এটি একটি ভয়াবহ ভুল। আমাদের এক মুহূর্তও থামা উচিত নয়। আমাদের পূর্ণ বিজয় অর্জন করতে হবে, সমগ্র গাজ্জা দখল করতে হবে, মানবিক সহায়তা বন্ধ করতে হবে।

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজ্জায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য ইসরাইল ‘প্রয়োজনীয় শর্ত’ মেনে নিয়েছে। তবে ‘প্রয়োজনীয় শর্ত’র বিষয়টি বিস্তারিত জানাননি তিনি।

যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইসরাইলি দখলদার বাহিনী গাজ্জায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য