Wednesday, July 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমালদ্বীপের সঙ্গে চীন সম্পর্ক জোরদার করতে চায়

মালদ্বীপের সঙ্গে চীন সম্পর্ক জোরদার করতে চায়

মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল পার্লামেন্টে নিয়ন্ত্রণ পাওয়ার পর চীনের পক্ষ থেকে দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারের কথা বলা হয়েছে।

গত রোববার মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। দেশটির পার্লামেন্ট পিপলস মজলিশের নিয়ন্ত্রণ মুইজ্জুর হাতে থাকবে কি না, এটা ছিল বড় পরীক্ষা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়ান ওয়েবিন গতকাল বলেন, ‘চীন ঐতিহ্যগত বন্ধুত্ব বজায় রাখতে এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা প্রসারিত করতে মালদ্বীপের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।’ তিনি মালদ্বীপের সঙ্গে কৌশলগত সহযোগিতার সম্পর্ক জোরদার করতে বেইজিং কাজ করবে বলেও মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য