Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান

মালয়েশিয়ার বিরোধী দল এবং ক্ষমতাসীন জোটের বৃহত্তম ব্লক দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। সরকারি জরুরি অধ্যাদেশ পরিচালনা করার বিষয়ে বাদশার তিরস্কার করার পর আজ বৃহস্পতিবার এ আহ্বান জানানো হয়। 

চলতি সপ্তাহের শুরুর দিকে মুহিউদ্দিন সরকার বলেছিল, জানুয়ারিতে একটি জাতীয় জরুরি অবস্থা জারি করার পরে কার্যকর হওয়া সব অধ্যাদেশ গত ২১ জুলাই বাতিল করা হয়েছে। মুহিউদ্দিনের পরামর্শে বাদশাহ আল-সুলতান আবদুল্লাহ জরুরি অবস্থা জারি করেছিলেন। 

তখন তিনি বলেছিলেন, মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে এটি জরুরি। তবে সমালোচকরা এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে প্রাসাদ বলছে, বাদশার সম্মতি ছাড়াই জরুরি অধ্যাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সূত্র: রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য