Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমাস্ক উড়ে বৈদ্যুতিক তারে, পাড়তে গিয়ে প্রাণ গেল

মাস্ক উড়ে বৈদ্যুতিক তারে, পাড়তে গিয়ে প্রাণ গেল

যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার থেকে মাস্ক পাড়তে গিয়ে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত রফিকুল বেনাপোল ডুবপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর বড়আঁচড়া গ্রামে নিজ বাড়ির তিন তলার ঝুল বারান্দার পাশ বৈদ্যুতিক তারে তার মুখের মাস্ক উড়ে গিয়ে পড়ে। সেখান থেকে অ্যালুমিনিয়াম পাইপ দিয়ে মাস্ক পাড়তে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা তাকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ দাফনের জন্য মরদেহ নিজ গ্রামের বাড়ি ডুবপাড়া নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল থানার ওসি অপারেশন আজিজুল ইসলাম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 17 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য