Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমিশরে বাস দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু

মিশরে বাস দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু

মিশরের রাজধানী কায়রো এবং ভূমধ্যসাগরীয় শহর আলেকজান্দ্রিয়ার সংযোগকারী মহাসড়কে বাস দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৮ অক্টোবর) সকালে সড়কে একটি যাত্রীবাহী বাস পার্ক করা একটি গাড়ির সাথে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে অন্তত ৬৩ জন আহত হয়েছেন।

কায়রো-আলেকজান্দ্রিয়া মরুভূমি সড়কে দুর্ঘটনাস্থলথেকে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাসটি কায়রো যাওয়ার পথে পার্ক করা একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে অন্য গাড়িগুলোও বাসটির সাথে ধাক্কা লাগলে কয়েকটিতে আগুন ধরে যায়।

অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, রাস্তার পাশে অনেক পুড়তে থাক গাড়ির আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। একটি ফুটেজে অনেক যানবাহনে আগুন লেগেছে এবং সেখান থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে।

দেশটির রাষ্ট্রীয় দৈনিক আল-আহরাম জানিয়েছে, কায়রো থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে নুবারিয়া শহরে এ দুর্ঘটনা ঘটে।

মিশরের আবহাওয়া কর্তৃপক্ষ একদিন আগেই মহাসড়কে ঘন কুয়াশার বিষয়ে সতর্ক করেছিল বলে স্থানীয় প্রতিবেদনে বলা হয়।

মিশরের পরিবহন নিরাপত্তা রেকর্ড দুর্বলতার কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয়। বেশিরভাগ দুর্ঘটনা এবং সংঘর্ষের কারণ হলো দ্রুত গতি, খারাপ রাস্তা বা ট্র্যাফিক আইনের দুর্বল প্রয়োগ অন্যতম।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য