Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমিসরে চলতি বছর রেকর্ড সংখ্যক মসজিদ নির্মাণ

মিসরে চলতি বছর রেকর্ড সংখ্যক মসজিদ নির্মাণ

মিসরে চলতি বছর রেকর্ড সংখ্যক মসজিদ নির্মাণ ও পুনঃসংস্কার করা হয়েছে। দেশটির আওকাফ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর দেশজুড়ে অন্তত ১ হাজার ২০০ নতুন মসজিদ চালু হয়েছে।

রোববার আরব নিউজের সূত্রে উর্দু নিউজ এ তথ্য নিশ্চিত করে। আরব নিউজকে আওকাফ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আইমান ওমর জানিয়েছেন, নতুন মসজিদগুলোর বেশ কয়েকটির নির্মাণ খরচের কিছু অংশ সরকার অর্থায়ন করেছে। বাকি মসজিদগুলো নিজেদের খরচে নির্মিত হলেও নির্মাণকাজ তত্ত্বাবধান করেছে সরকার।

আইমান ওমর আরো জানান, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে অন্তত ২ হাজার ৭১২টি নতুন মসজিদ নির্মিত হয়েছে এবং ৪০৪টি মসজিদের সৌন্দর্যবর্ধন ও পুনঃসংস্কার করা হয়েছে।

আওকাফ মন্ত্রণালয়ের এই কর্মকর্তার দেয়া তথ্যমতে- ২০১৪ সালে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত ১০.২ বিলিয়ন মিসরীয় পাউন্ড ব্যয়ে সর্বমোট ৯ হাজার ৬০০ মসজিদ নির্মাণ ও সংস্কার করা হয়েছে।

শেখ রাফেঈ আস-সাইয়েদ নামে মন্ত্রণালয় সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা আরব নিউজকে জানালেন, ‘কায়রো হাজার মিনারের নগরী’ এই প্রসিদ্ধ কথাটি বদলে গেছে। কারণ, এখানে বর্তমানে হাজারের চেয়েও অনেক বেশি মসজিদ বিদ্যমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য